ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে মুহাম্মদ ইউনূসের করা আবেদনও (রিকল) খারিজ করেছে আপিল বিভাগ।
আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ শুনানি শেষে বৃহস্পতিবার খারিজের এ আদেশ দেয়।
অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের করা দুটি রিট আবেদন গত ৮ মার্চ সরাসরি খারিজ করে হাইকোর্ট।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের করা আপিলের আবেদন গত ৫ এপ্রিল খারিজ করে আপিল বিভাগ। কিন্তু ইউনূস আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদন করেন।
আপিল বিভাগের আদেশে বলা হয়, ভ্রান্ত ধারণা থেকে ইউনূসের লিভ টু আপিল খারিজের আদেশ প্রত্যাহারের আবেদন (রিকল) করা হয়েছে। যদিও আমরা সংবিধান ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী (আবেদনটি) শুনেছি, রিকল হিসেবে নয়।
এর মধ্য চূড়ান্ত আইনি লড়াইয়ে ইউনূস হারলেন কি না- জানতে চাওয়া হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "দেখি, তারা রিভিউ করেন কি না।"
ইউনূসের কৌঁসুলি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের সংবিধান পুরোপুরি লঙ্ঘিত হয়েছিলো। তার প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, কিন্তু তা পাইনি।
"৫২ বছর ধরে আমি প্র্যাকটিস করছি, কিন্তু এমন নজিরবিহীন রায় দেখিনি", বলেন তিনি।
রায়ের প্রতিক্রিয়ায় কামাল আরো বলেন, "একবিংশ শতাব্দীর সাংবিধানিক অধিকার সম্পর্কে শিখতে এখন আমাকে আবার বিশ্ববিদ্যালয়ে যেতে হবে।"
রিভিউ আবেদন করবেন কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, রায় দেখে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউনূসের রিকল আবেদনের পাশাপাশি একই বিষয়ে গ্রামীণ ব্যাংকের নয় জন পরিচালকের আপিলের আবেদনও (লিভ টু আপিল) বৃহস্পতিবার খারিজ করে আপিল বিভাগ।
আদেশের পর নয় পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নোবেলজয়ী ইউনূসকে নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানায়।
এ বিষয়ে সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "তা সম্ভব নয়, কারণ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকার মনোনীতদের মধ্য থেকেই চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।"
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূসকে অব্যাহতি দেওয়ার সরকারি সিদ্ধান্তে দেশে-বিদেশে আলোচনা শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপিও এর সমালোচনায় মুখর হয়।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক স
bdnews24