২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

বগুড়া, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গোবিন্দপুর ইউনিয়নের বনতেতুলিয়া গ্রামে মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫/১৬ জন ডাকাত রাতে ওই গ্রামের এমদাদুল হকের বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে। তারা এমদাদুলের পরিবারের সদস্যদের মারধর করে ২২ ভরি স্বর্ণালংকার, ২ হাজার ৮ শ' সৌদি রিয়েল, ৪৮ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। এ সময় এমদাদুলের চিৎকারে গ্রামবাসী মান্নান (৩৮) নামের একজনকে আটক করে এবং ডাকাত সন্দেহে বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি ডাকাতি মামলা হয়েছে। মান্নানের ছেলে বিপ্লবকে (১৫) আটক করে বুধবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মান্নানের লাশ বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৬৪৪ ঘ.