২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বাসের ধাক্কায় কলেজছাত্র আহত

রাজধানীর মিরপুর থানার কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল (২১) নামে এক কলেজ ছাত্র আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর থানার কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল (২১) নামে এক কলেজ ছাত্র আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত ছাত্ররা বাসটি ভাঙচুর করে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি কাজি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. রাসেল রাস্তা পার হওয়ার সময় বেঙ্গল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে উত্তেজিত ছাত্ররা বাসটি ভাঙচুর করে। বাসটি মিরপুর-১০ নম্বর থেকে মিরপুর-১ নম্বরের দিকে যাচ্ছিলো। আহত রাসেলকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, রাসেলের একটি পা ভেঙে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯১৭ ঘ.