২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 06:52 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

গোপালগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার রিশাতলা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, রাতে গাড়ি চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/