২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান সংশোধনে ৪ মূলনীতি নিয়ে আলোচনার সুযোগ নেই'

সংবিধান সংশোধনের ক্ষেত্রে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শাহরিয়ার কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের ক্ষেত্রে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শাহরিয়ার কবির। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণে 'বঙ্গবন্ধু পরিষদ' আয়োজিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় এ কথা বলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এ সভাপতি। তিনি বলেন, "সংবিধান সংশোধন হতে পারে। কিন্তু বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এসব নিয়ে আলোচনা হলে ৩০ লাখ শহীদ ও বঙ্গবন্ধু অপমানিত হবেন।" বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক অরুণ দাশগুপ্ত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাসানুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট কাজী গোলাম সরোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২৩১০ ঘ.