বরগুনা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বাড়ি পুড়ে গেছে।
আমতলী ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্থরা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাজারের দেলোয়ার হোসেনের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় আধা কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬০২ ঘ.
bdnews24