২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসাম-চবি শিক্ষা সহযোগিতা চুক্তি

শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আলাউদ্দিন ও আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য এই চুক্তিতে সই করেন। ডেপুটি রেজিস্টার ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির অধীনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, গবেষণা বৃত্তি প্রদান, যৌথ গবেষণা, ক্রেডিট ট্রান্সফার ও দ্বৈত ডিগ্রি দেওয়ার সুযোগ রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডিন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত, আইন অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. সফিউল আলম প্রমুখ। আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী, ফাইনান্স অফিসার দিবারক কানুনগো ও উপাচার্যের সচিব এ কে রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/জেকে/২৩৪৯ ঘ.