২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে চিত্রা নদী থেকে লাশ উদ্ধার

নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত এক মহিলার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

নড়াইল, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত এক মহিলার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা চিত্রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৪১ ঘ.