ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাঠে ৩৯টি হাতবোমা পেয়েছে পুলিশ।
বুধবার ভোররাতে কান্দিপাড়া এলাকার একটি বালির মাঠ থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি গাজী মো. শাখাওয়াৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নাশকতার উদ্দেশ্যে কোনো দল বা গোষ্ঠী বোমাগুলো জড়ো করেছিলো বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১৫৯ ঘ.
bdnews24