ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার থেকে প্রায় দুই কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম ও তিন হাজার মোবাইল সিম উদ্ধার ও দুজনকে আটক করেছে র্যাব।
এরা হলেন- সুমাইয়া আক্তার (৩০) ও ফোরকান (২৫)।
মঙ্গলবার বিকাল থেকে এ অভিযান চালানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র্যাব-৪ এর সহকারী পরিচালক নুরুল আমিন।
মগবাজারের গ্রিনওয়ে সড়কের ৭ নম্বর ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভিওআইপি সরঞ্জাম চালু অবস্থায় পাওয়া যায়।
নুরুল আমিন বলেন, সিমগুলো দিয়ে বিদেশে ফোন করা হয়।
তিনি বলেন, "প্রতিদিন প্রায় দুই থেকে তিনশ সিম ব্যবহার করা হতো যাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান খুঁজে বের করতে না পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২২৬ ঘ.
bdnews24