সাভার, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে নিশ্চিন্তপুর এলাকার নাশা গ্র"পের একটি ট্রাক কারখানায় ঢুকতে গিয়ে ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৪৫৫ ঘ.
bdnews24