২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: খাগড়াছড়িতে ৬৬ জনের সাজা, খালাস ৫

বিডিআর বিদ্রোহের ঘটনায় খাগড়াছড়ি সেক্টরের পানছড়ি ৩০ বিজিবি ব্যাটালিয়নের ৭১ জন আসামির ৬৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত, খালাস পেয়েছে বাকি পাঁচ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

খাগড়াছড়ি, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় খাগড়াছড়ি সেক্টরের পানছড়ি ৩০ বিজিবি ব্যাটালিয়নের ৭১ জন আসামির ৬৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত, খালাস পেয়েছে বাকি পাঁচ জন। সোমবার খাগড়াছড়িতে বিশেষ বিডিআর আদালত এ রায় দেয়। সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে তিন জনের। এক জন আসামিকে ৬ বছর ৬ মাস, তিন জনকে ৬ বছর, দুই জনকে ৫ বছর, এক জনকে ৪ বছর করে সাজা দেওয়া হয়েছে। এছাড়াও তিন জনকে ৩ বছর ৬ মাস, সাত জনকে ৩ বছর, পাঁচ জনকে ২ বছর ৬ মাস, চার জনকে ২ বছর, আট জনকে ১ বছর ৬ মাস, ছয় জনকে ১ বছর, ছয় জনকে ৯ মাস, ১২ জনকে ৬ মাস এবং চার জনকে সর্বনিু ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত ৬৬ জনকে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। খালাস পেয়েছেন- হাবিলদার শেখ শরিফুল আলম, সিপাহী জনি আলম, সাখাওয়াত হোসেন, শহীদুল ইসলাম ও ফারুক মিয়া। খাগড়াছড়ি বিজিবির সেক্টর সদরদপ্তরে স্থাপিত ১৫ নম্বর বিশেষ আদালতে সকাল ১০টা থেকে শুরু হয়ে ৫৮ মিনিট রায় পড়ে শোনান সভাপতি কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির ২৬ বিজিবি বড়কলের অধিনায়ক লে. কর্নেল সাইয়েদিস সাকলাইন, চট্টগ্রামের ২৮ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মেজর আ.জ.ম. গোলাম মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহম্মেদ। বিশেষ পিপি ছিলেন গাজী জিল্লুর রহমান ও আমিনুর রহমান খান। মামলার প্রসিকিউটর ছিলেন ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন এবং ফ্রেন্ড অব দ্য একিউজড ছিলেন ২১ বিজিবির মেজর মাজেদুর জাবেদ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন খাগড়াছড়ি জজ আদালতের অ্যাডভোকেট সুপাল চাকমা। ২০০৯ সালে ২৫-২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। ওই সময় ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন খাগড়াছড়ির এসব জওয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমআই/১৮১৪ ঘ.