চাঁদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরে বিভিন্ন ডায়াগনস্টিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে এসব প্রতিষ্ঠান থেকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া মেট্রো ডায়াগনস্টিক সেন্টার ও হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর অনুমোদন না থাকায় তা সিলগালা করে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান জানান, রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আজাদ ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেডিপ্লাস ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৩০ ঘ.
bdnews24