প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দর্শনগত ভিন্নতা, সাম্প্রদায়িক ভাবাদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসনিক দুর্বলতাকেই ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় ও তখনকার বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতনের কারণ হিসেবে চিহ্নিত করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
কমিশন রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে ১ হাজার ৭৮ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, সুপারিশ অনুযায়ী সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেবে। প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এতে বলা হয়েছে, ওই নির্যাতনের মূল উদ্দেশ্য ছিলো মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে একটি উগ্র-সা
bdnews24