রাজশাহী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলার সলুয়া ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা ভঙ্গ করে এলাকাবাসী ইসলামী জলসা বসানোর চেষ্টা করায় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে রাফিক বিন সাঈদীকে প্রধান বক্তা করে শনিবার বিকালে এই জলসা বসানোর চেষ্টা করা হয়।
সংঘর্ষে পুলিশ, এলাকাবাসী ও মুসল্লিসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের উস্কানিতে এলাকাবাসী ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সমাজসেবক লুৎফর রহমানের আহ্বানে এলাকাবাসী শনিবার দুপুর ২টায় সলুয়া ডিগ্রি কলেজ মাঠে 'তাফসিরুল কোরআন মাহফিলের' আয়োজন করে। এতে প্রধান বক্তা হিসেবে রাফিক বিন সাঈদীর বক্তৃতা করার কথা ছিলো। উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ এতে প্রধান অতিথি থাকবেন বলে কয়েকদিন ধরে প্রচার করা হয়।
একজন যুদ্ধাপরাধীর ছেলেকে জলসায় প্রধান বক্তা করায় স্থানীয় আওয়ামী লীগ আপত্তি তোলে। যুদ্ধাপরাধীর ছেলে রাজনৈতিক বক্তব্য রেখে পরিস্থিতি উত্তপ্ত করতে পারেন এবং সেখানে বিএনপি ও জামায়াতের কর্মসূচি পালন করা হবে- এমন আশঙ্কা প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেয়।
এ নিয়ে শনিবার সকালে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন কলেজ মাঠ ও আশপাশ এলাকায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান আব্দুস সামাদের নেতৃত্বে চারজন ম্যাজিস্ট্রেট এবং ৫শ' পুলিশ ও অর্ধশতাধিক র্যাব সদস্য মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে ১৪৪ ধারা উপেক্ষা করে এলাকাবাসী জলসা বসানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ তাদের বাধা দেয়।
এ নিয়ে পুলিশের সঙ্গে জলসা আয়োজকদের কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।
এলাকাবাসী ও জলসায় যোগ দিতে আসা মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে। উদ্ভুত পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তলব করা হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।
সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। আহত অনেকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করে।
চারঘাট থানার ওসি হামিদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘি
bdnews24