২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় শুক্রবার তিন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক ঘটনায় শুক্রবার তিন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ির সায়েদাবাদের আবাসিক হোটেল ইন্টার কম থেকে এক বৃদ্ধকে বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম কামাল উদ্দিন (৬৫)। হোটেল ব্যবস্থাপক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে ওই বৃদ্ধ হোটেলের ৩০৯ নম্বর কক্ষ ভাড়া নেন। সকাল ১০টার দিকে অসুস্থ বোধ করায় কামাল উদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সিলেটের কোতয়ালী থেকে এসেছেন বলে মফিজুর জানান। ব্যবস্থাপক মফিজুর রহমানকে আটক করা হয়েছে বলে ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান। এদিকে কদমতলীর জুরাইন থেকে স্বপন (৩০) নামে এক যুবককে শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান রহিম নামে অপর এক যুবক। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। স্বপন বিষপান করেছেন বলে রহিম সাংবাদিকদের জানান। তবে কেন বিষ পান করেছেন তা তিনি বলতে পারেননি। বাহক রহিমকেও ফাঁড়িতে আটক করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এদিকে ভোরে কামরাঙ্গীর চরের ঝাউলা হাটির এক মুদি দোকানে শামছুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানান ওই থানার ওসি শফিকুর রহমান। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও স্যার সলিমুল্ল