২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করতে শনিবার চাঁপাইনবাবগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করতে শনিবার চাঁপাইনবাবগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ১১টায় সদর উপজেলায় আমনুরা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজশাহী-আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ এবং আমনুরা-রহনপুর-রহনপুর বর্ডার রেলওয়ে পুনর্বাসন প্রকল্পের ফলক উন্মোচন করবেন তিনি। প্রধানমন্ত্রী দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাটে মহানন্দা দ্বিতীয় সেতুর ভিত্তিপ্রস্তর এবং সাড়ে ১২টায় শহরের রেহাইচরে নবনির্মিত স্টেডিযামের উদ্বোধন করবেন। পরে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ারও কথা রয়েছে দলীয় সভানেত্রী শেখ হাসিনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭২৬ ঘ.