২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ সংগঠক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কমিউনিটি পুলিশের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় কমিউনিটি পুলিশের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পৌষাপুকুর পাকিস্তান খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে। নিহত কবির হোসেন খোকন (৫০) বটতলা রেললাইন এলাকার বাসিন্দা। তিনি পৌষাপুকুর পাড় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ছিলেন। নিহত খোকনের স্ত্রী তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কেউ মোবাইলে ফোন করে খোকনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। বাইরে যাওয়ার পর থেকেই খোকনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিলো। এরপর শুক্রবার সকালে খোকনের লাশের খবর পান তাসলিমা। তিনি বলেন, "এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় স