২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে ডাকাতি

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে (তেলের পাম্প) শুক্রবার ভোরে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 07:53 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

গোপালগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে (তেলের পাম্প) শুক্রবার ভোরে ডাকাতি হয়েছে। সদর উপজেলার বিজয়পাশায় মোল্লা ফিলিং স্টেশনের মালিক মো. নিরু মোল্লা সাংবাদিকদের বলেন, ভোররাতে একটি সাদা মাইক্রোবাস ফিলিং স্টেশনে ঢুকে তেল চায়। এরপর ওই গাড়ি থেকে ৭-৮ জন নেমে এসে নাইটগার্ড জবেদ আলী শেখ ও ফিলিং স্টেশনে কর্মী মুরাদ মোল্লা ও ইব্রাহিম মোল্লাকে বেঁধে ফেলে। পরে তারা অফিস কক্ষে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে ১ লাখ ২০ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয় বলে দাবি করেন নিরু মোল্লা। গোপালগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক এএসআই জামাল উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে উপ পরিদর্শক সরজিৎ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৩৩৩ ঘ.