ফেনী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর দাগনভূঞা উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিক্সা চালকসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তুলাতলী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক বোরহান উদ্দিন বাদশা (২৮) ও যাত্রী শাহজাহান (৬৫)। তাদের বাড়ি দাগনভূঞার সেকান্তরপুরে।
আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে তুলাতলী বাজারের কাছে দাগনভূঞা থেকে নোয়াখালীগামী একটি অটোরিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক বোরহান ও যাত্রী শাহজাহান নিহত হন।
ময়নাতদন্তের জন্য লাশ দুু'টি ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দাগনভূঞা থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮১৬ ঘ.
bdnews24