২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জুয়াড়িদের হামলায় তিন পুলিশ আহত

কুমিল্লার বরুড়া উপজেলায় জুয়াড়ি ধরতে গিয়ে তাদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। জুয়াড়িরা পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

কুমিল্লা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বরুড়া উপজেলায় জুয়াড়ি ধরতে গিয়ে তাদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। জুয়াড়িরা পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস ভাংচুর করেছে। বুধবার দিবাগত রাতে বরুড়ার গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতরা হলেন- বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব, সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ও কনস্টেবল নাসির। তাদের মধ্যে একজনকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এএসআই নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তারা গালিমপুর এলাকায় একটি কালভার্টের নিচে জুয়ার আসরে হানা দেয়। এ সময় জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালায় এবং মাইক্রোবাস ভাংচুর করে। পরে পুলিশ অভিযান চালিয়ে মঞ্জু, জাফর, মঈনুল ও আলমগীর নামের চার জনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৫০ ঘ.