২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়িচাপায় পুলিশ নিহত

গাজীপুরের সদর উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

গাজীপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের সদর উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পুবাইলের মাজুখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মামুন-উর-রশিদ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাজুখান এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে দায়িত্ব পালনের সময় একটি মাইক্রোবাস মামুনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১১১ ঘ.