গাজীপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিন যুবককে দুবছর করে কারাদণ্ড দিয়েছে।
বুধবার দুপুরে টঙ্গী ওয়াপদা গেট এলাকায় র্যাব-১ ও গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তাদের আটক করে। বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজিনা সারোয়ার তাদের এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ডান মহিশপাড়া গ্রামের মো. লুৎফর রহমান (৩০), গাজীপুরের টঙ্গী উপজেলার মধ্য আউচপাড়া এলাকার মো. আক্তার হোসেন (৩৫) ও মো. সোহেল (২৭)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮৫৭ ঘ.
bdnews24