২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ছাড়লেন রাজাপাকসে

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার সকালে ঢাকা ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার সকালে ঢাকা ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। গত ১৮ এপ্রিল বাংলাদেশ আসেন তিনি। তিনদিনের সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এফএফ/আরএ/১৪০২ ঘ.