খাগড়াছড়ি, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ি ও বাঙালি বসতিস্থাপনকারীদের মধ্যে সংঘর্ষে বাঙালি নিহতের প্রতিবাদে তিনদিনের কর্মসূচি দিয়েছে দুটি সংগঠন।
সংগঠন দুটি হলো পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য গণপরিষদ।
কর্মসূচিগুলো হলো- ২০ এপ্রিল পার্বত্যাঞ্চলে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, ২৪ এপ্রিল রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক-নৌপথ অবরোধ এবং ২৫ এপ্রিল ওই দুই জেলায় বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।
ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে ফোনে এসব কর্মসূচির কথা জানান।
রোববার ভূমি দখল নিয়ে খাহড়াছড়ির রামগড় ও মানিকছড়িতে পাহাড়ি ও বসতিস্থাপনকারী বাঙালিদের সংঘর্ষে তিন বাঙালি নিহত হয়। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩২৮ ঘ.
bdnews24