২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউলদের নিরাপত্তা কেন নয়: হাইকোর্ট

রাজবাড়ীতে নির্যাতনের প্রেক্ষাপটে বাউলদের নিরাপত্তায় কেন ব্যবস্থা নেওয়া হবে না, সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট। রাজবাড়ীর নির্যাতকদের বিচারের বিষয়েও রুল দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে নির্যাতনের প্রেক্ষাপটে বাউলদের নিরাপত্তায় কেন ব্যবস্থা নেওয়া হবে না, সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট। রাজবাড়ীর নির্যাতকদের বিচারের বিষয়েও রুল দিয়েছে আদালত। একটি রিট আবেদনে বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম এবং বিচারপতি এএনএম বশিরউল্লাহর বেঞ্চ মঙ্গলবার বাউল নির্যাতন নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কয়েকটি আদেশ দেয়। ধর্ম ও স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা-পরিদর্শক, উপমহাপরিদর্শক (ডিআইজি) ঢাকা রেঞ্জ, রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১০ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এসব প্রশ্নের জবাব দিতে হবে। বাউলদের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করে কেন বিচারের আওতায় আনা হবে না, এই ব্যক্তিদের তা জানাতে হবে। বাউলদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, বাউল স