২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত ১

গোপালঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার রাতে একটি মাইক্রোবাস একটি টেম্পুকে ধাক্কা দিলে এক কিশোর নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

গোপালগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার রাতে একটি মাইক্রোবাস একটি টেম্পুকে ধাক্কা দিলে এক কিশোর নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১২ জন। পুলিশ জানায়, রাত ৯টার দিকে বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব মুন্সি (১৫) কাশিয়ানী উপজেলার ফলসী গ্রামের দিপু মুন্সির ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ৯টার দিকে বিজয়পাশায় একটি যাত্রীবাহী হিউম্যান হলারকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে টেম্পুর যাত্রীরা হতাহত হন। তিনি জানান, এ ঘটনায় গুরুতর আহত ১২ জনকে গোপালগঞ্জ আড়াইশ' বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০২৫ ঘ.