গোপালগঞ্জ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলায় সোমবার ডকাতরা এক গৃহবধূকে হত্যা করেছে।
নিহত সুলতানা পারভীন রেখা (৪১) শহরতলীর ঘোষেরচর গ্রামের হেমাঙ্গণ এলাকার আকবর আলী মোল্লার স্ত্রী।
ডাকাতরা তাদের ঘর থেকে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কারও লুট করেছে।
আকবর আলী মোল্লা জানিয়েছেন, মাগরিবের নামাজ আদায় করেতে তিনি বাড়ির পাশের মসজিদে গেলে ঘরে ডাকাত ঢোকে।
তারা ওড়না দিয়ে পেঁচিয়ে তার স্ত্রী রেখাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে।
পরে স্বর্ণের চেইন, হাতের চুড়ি, কানের দুল ও তিনটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।
এ সময় ঘরে আর কেউ ছিল না বলেও তিনি জানান।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামান বলেন, মাদকাসক্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে স্বার্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট নিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.
bdnews24