ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে. ডেলানি।
এই সফরে তিনি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফর শেষে ২১ এপ্রিল ডেলানির ঢাকা ত্যাগ করার কথা।
মাইকেল ডেলানি ২০০৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি হিসেবে নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২২২০ ঘ.
bdnews24