২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যৌনপল্লী থেকে ৩০টি শিশু উদ্ধার

ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে ৩০টি শিশুকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ফরিদপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে ৩০টি শিশুকে উদ্ধার করা হয়েছে। এদের বয়স ১০ থেকে ১৪ বছর। রোববার বিকালে উদ্ধার করার পর জেলা প্রশাসনের সহায়তায় তাদেরকে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও শহর সমাজসেবা কর্মকর্তা রথখোলা যৌনপল্লীতে গিয়ে এই শিশুদের সন্ধান পায়। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সহায়তার আশ্বাস পেয়ে তারা সেখান থেকে চলে আসার আগ্রহ দেখায়। তাদেরকে উদ্ধার করে ওই কেন্দ্রে পাঠানো হয়। শামীমা খন্দকার জানান, ওই কেন্দ্রে পড়ালেখার পাশাপাশি তাদেরকে বাঁশ বেত, বাটিক ও ব্লকের কাজ শেখানো হবে। এছাড়া থাকা খাওয়ার ব্যবস্থাসহ তাদেরকে দেড় হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২৬ ঘ.