২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম সড়কের মদনপুর কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম জানা যায়নি। আহত নীলিমা রাণী (৩০) সাংবাদিকদের বলেন, বাসটি চাঁদপুরের মতলব থেকে ঢাকা যাচ্ছিলো। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.