পাবনা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে জনতার সঙ্গে সংঘর্ষে চার পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ আমিরুল ইসলাম (২২) ও আলিম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার বিকালে সাঁথিয়া উপজেলায় এ ঘটনায় আহত হন- উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফ্ফার, কনস্টেবল মজিবর, মনিরুল ও আজিজ এবং এলাকার ছালাম (২৫) আবু সাইদ (৪০) ও বুলবুলি খাতুন (৬০)।
তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাঁথিয়া থানার ওসি এসএম বজলুর রশিদ বলেন, চরপাকুড়িয়া গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে পাশের ইকরজানা গ্রামের আমিরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা হয়েছে স
bdnews24