২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় যুবকের লাশ উদ্ধার

আশুলিয়ার বেড়িবাঁধ থেকে শনিবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 07:50 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার বেড়িবাঁধ থেকে শনিবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, যুবককে শুক্রবার রাতের কোনো এক সময় হাত-পা গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার আনুমানিক বয়স ২৭। পরনে রয়েছে কালো প্যান্ট। উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩৪৫ ঘ.