বরিশাল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সোবাহান ও তার পরিবারের সদস্যকে মোবাইল ফোনে বোমা মেরে হত্যা করার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে একটি বাংলালিংক নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয় বলে সোবাহান জানান।
এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সোবাহান সাংবাদিকদের বলেন, "কল রিসিভ করার সঙ্গে সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বোমা মেরে হত্যা করার হুমকি দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে অজ্ঞাত ব্যক্তি।"
কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, হুমকিদাতাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২২০ ঘ.
bdnews24