২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতাগীতে আগুনে ৬৩ দোকান ছাই

বরগুনার বেতাগী উপজেলায় আগুনে ৬৩টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

বরগুনা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার বেতাগী উপজেলায় আগুনে ৬৩টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দখালী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্থ রেণু ফার্মেসির মালিক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিবাগত রাত পৌনে ৩টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের তিনটি গলির মধ্যে। পরে বরগুনা ও বেতাগী অগ্নি নির্বাপক বাহিনীর দু'টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আলতাফ হোসেন বলেন, "আগুনে ব্যবসায়ীদের প্রায় তিন কোটি টাকার হয়েছে।" অগ্নি নির্বাপক বাহিনীর বরগুনা জেলা উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাত ৩টা থেকে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার সকালে বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল আলীম, প্রশাসনের কর্মকর্তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, বেতাগী উপজেলা চেয়ারম্যান এ বি এম গোলাম কবির ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৭ ঘ.