২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতি: বরিশালে মসজিদে মন্ত্রণালয়ের লিফলেট

নারী নীতিমালা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে জুমার নামাজের পর বরিশাল জেলার ৯ থানার মসজিদে লিফলেট বিতরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

বরিশাল, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নীতিমালা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে জুমার নামাজের পর বরিশাল জেলার ৯ থানার মসজিদে লিফলেট বিতরণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা পুলিশ এই লিফলেট বিতরণ করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শুক্রবার জেলা পুলিশ কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, বরিশাল জেলায় ৯ থানার ১৮১টি মসজিদে ৯ হাজার ৪৫০টি লিফলেট বিতরণ করা হয়েছে। ইমামরা জুমার নামাজের খুতবার আগে মুসল্লীদের কাছে লিফলেটের বিষয়বস্তু ব্যাখ্যা করেন। জাতীয় নারী উন্নয়ন নীতি 'ইসলাম বিরোধী বা শরীয়া পরিপন্থী'- এমন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে এই লিফলেটে। মন্ত্রিসভায় পাস হওয়া জাতীয় নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনির ডাকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে গত ৪ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল হয়। হরতালকারীদের অভিযোগ, এই নীতি কোরআন-সুন্নাহর পরিপন্থী। অবশ্য সরকার বলে আসছে, এই নীতিতে ইসলামবিরোধী কিছু নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৫৬ ঘ.