২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস উল্টে নিহত ১

নগরীর টাইগারপাস মোড়ে যাত্রীবাহী বাস উল্টে এক জন মারা গেছেন। আহত হয়েছে আরো দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর টাইগারপাস মোড়ে যাত্রীবাহী বাস উল্টে এক জন মারা গেছেন। আহত হয়েছে আরো দুই জন। বুধবার দুপুর সোয়া ৩টার দিকে টাইগারপাস মোড়ে দেওয়ানহাটমুখী দ্রুতগামী বাসটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর মিঞা (৪০) নগরীর বন্দর থানাধীন হাজীপাড়া এলাকার জালাল মিঞার ছেলে। আহত বাসযাত্রী নেয়ামত উল্লাহ (২৩) ও মোহাম্মদ ইসলামকে (৩৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮২৩ ঘ.