২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদ এ আপিল করেন। সামরিক আদালতে সাজাপ্রাপ্ত সিদ্দিক আহমেদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণার রায় এসেছিলো। তবে সিদ্দিকের সাজা এখনো বহাল রয়েছে। এ বিষয়ে আপিলকারীর আইনজীবী হাসান এম এস আজিম সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের কিছু অংশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। গত বছরের ২৬ অগাস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংবিধানের সপ্তম সংশোধনী সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেয়। পাশাপাশি এইচ এম এরশাদের সামরিক শাসনকেও সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হয়। আজিম বলেন, "হাইকোর্ট সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করলেও সিদ্দিক আহমেদের সাজা বাতিল হয়নি। আদালতের নির্দেশ অনুসারে তিনি গত বৃহস্পতিবার নিু আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানের তিনি কারাগারে আছেন।" অবকাশের পর সিদ্দিক আহমেদের জামিনের আবেদন ও আপিলের ওপর শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/১৮০০ ঘ.