চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আট জন।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুমনের (২৩) বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম মো. শহীদুল্লাহ।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি যাত্রীবাহী রাইডার নিয়ন্ত্রণ হারিয়ে মুরাদপুর মোড়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে রাইডারের সহকারী সুমন ঘটনাস্থলেই মারা যায়।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এলএন/আরএ/১৩৫৬ ঘ.
bdnews24