২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখনিরাপত্তা নিশ্চিতে সাড়ে পাঁচ হাজার র‌্যাব সদস্য

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে নিরাপত্তার দায়িত্বে সারাদেশে র‌্যাবের পাঁচ হাজার ৫২০ জন সদস্য নিয়োজিত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা,এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে নিরাপত্তার দায়িত্বে সারাদেশে র‌্যাবের পাঁচ হাজার ৫২০ জন সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে শুধু ঢাকায়ই নিয়োজিত থাকবে দুই হাজার ৫২০ জন সদস্য। সোমবার এই এলিট ফোর্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চারটি সেক্টরে ৪৭টি নিরাপত্তা চৌকির মাধ্যমে ঐতিহাসিক রমনার বটমূল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী ও শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে র‌্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী নগরজুড়ে থাকবে পিকআপ ও মোটরসাইকেলে টহল। সার্বিক নিরাপত্তা ও নজরদারির সুবিধার জন্য র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষ, আউট পোস্ট, অবজারভেশন পোস্ট এবং চেক পোস্ট, গোয়েন্দা সদস্য, বোমা নিস্ক্রীয়করণ টিম, ডগ স্কোয়াড টিম, মেডিকেল টিম কাজ করে যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। নগরীতে ৩০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা সংশ্লিষ্ট যেকোনো তথ্য ০১৭১৪০৯৩৫১৭ ও ০১৭১৩৪৪৪৩৩৩ মোবাইল ফোন নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/এইচএ/২১০০ ঘ.