২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল ব্যাহত

ফেনীতে মালবাহী একট্রি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সোমবার ঢাকা-চট্টগ্রাম রেলপথে সাড়ে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ফেনী, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে মালবাহী একট্রি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সোমবার ঢাকা-চট্টগ্রাম রেলপথে সাড়ে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। সকাল ১১টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফেনী রেলওয়ের উপ সহকারি প্রকৌশলী আর এ জাহাঙ্গীর জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের বগি সদর এলাকার ফতেহপুরে লাইনচ্যুত হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও সুবর্ণ এক্সপ্রেস শর্শদী স্টেশনে এবং আরো দুটি মেইল ট্রেন গুনবতী স্টেশনে আটকা পড়ে। লাইনচ্যুত বগিটি সরিয়ে ফেলার পর সকাল ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১২৪৮ ঘ.