২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপসচিবসহ আট কর্মকর্তা বদলি

প্রশাসনের দুই উপসচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদলির আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুই উপসচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদলির আদেশ জারি করে। উপসচিব পর্যায়ের দুই কর্মকর্তার মধ্যে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক কামাল উদ্দীনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এইচআরএম ইউনিটের উপ-পরিচালক আশরাফুন্নেছাকে 'এম্পাওয়ারমেন্ট এন্ড প্রটেকশন অব চিলড্রেন' প্রকল্পের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইউএনও আবুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নাটোরের লালপুর উপজেলার ইউএনও জহিরুল ইসলামকে ন্যস্ত করা হয়েছে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে। ইউএনও পদে নিয়োগের জন্য নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আকতার মামুন ও নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আনার কলিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে; কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রহিমা আক্তারকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল আমিনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/জেকে/১৮০১ ঘ.