২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরার সঙ্গে পুলিশের 'জমি সমঝোতা'

নিজেদের আবাসনের জমি নিয়ে বসুন্ধরা গ্র"পের সঙ্গে 'সমঝোতা' করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের আবাসনের জমি নিয়ে বসুন্ধরা গ্র"পের সঙ্গে 'সমঝোতা' করেছে পুলিশ। বৃহস্পতিবার হওয়া 'সমঝোতা চুক্তির' ফলে অধিগ্রহণের মাধ্যমে পাওয়া রাজধানীর খিলক্ষেতের ৭২ বিঘা জমির দাবি পুলিশকে ছেড়ে দিতে হবে। বিনিময়ে ওই জমির পাশে সমপরিমাণ জমি পুলিশকে দেবে বসুন্ধরা গ্র"প। বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে বসুন্ধরা গ্র"পের ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এবং পুলিশ অফিসার্স বহুমুখি সমবায় সমিতির মধ্যে এই চুক্তি হয়। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি একেএম শহীদুল হক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমিতি জমি পায় ২০০৮ সালে পুলিশের উপ-কমিশনার গাজী মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালে এই জমিটি সরকারিভাবে অধিগ্রহণ করে সমিতিকে দেওয়া হয়। "সমিতি পরবর্তীতে জমিটি দখলে নিতে গিয়ে দেখে এটি বসুন্ধরার দখলে। তারা এটি সাধারণ মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। পরবর্তীতে এই জমি নিয়ে বসুন্ধরা আবার মামলা করে। বর্তমানে মামলাটি উচ্চতর আদালতে চলছে।" উপ-কমিশনার গাজী মোজাম্মেল জানান, মামলা, সাধারণ মানুষের কাছে জমি বিক্রি করে দেওয়াসহ নানা বিষয়ে চিন্তা করে দুপক্ষের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তির প্রধান শর্তই হচ্ছে বসুন্ধরা সমপরিমাণ জমি পাশে কিনে দেবে। পুলিশের জয়েন্ট কমিশনার শাহাবুদ্দিন কোরেশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা কেবল সমঝোতা চুক্তি হলো। জমির মূল চুক্তি পরে হবে। এ সময়ের মধ্যে মামলার কার্যক্রম স্থগিত থাকবে। বসুন্ধরা গ্র"পের গণমাধ্যম পরামর্শক মো. আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের সঙ্গে কিছু জমি নিয়ে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের বিরোধ রয়েছে। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয়পক্ষের চুক্তি সাক্ষর হয়েছে। সমঝোতায় স্বাক্ষরে যারা ছিলেন 'সমঝোতা চুক্তিতে' বসুন্ধরার পক্ষে স্বাক্ষর করেন গ্র"পটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) এবং ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের ছেলে সাদত সোবহান। পুলিশের পক্ষে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার শাহাবুদ্দিন কোরেশি, সাংগঠনিক সম্পাদক আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুল হায়দার এবং দপ্তর সম্পাদক ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজী মোজাম্মেল হক। চুক্তিস্বাক্ষরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্র"পের চেয়ারম্যান মোস্তফা কামাল মহিউদ্দিন, বাংলানিউজটোয়েন্টিফোর ডটককমের প্রধান সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক কালের কন্ঠর সম্পাদক আবেদ খান, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৫৮ ঘ.