২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজাখোর পুলিশের সাজা

গাঁজা সেবনের অপরাধে কিশোরগঞ্জে এক পুলিশ কনস্টেবলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 05:42 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাঁজা সেবনের অপরাধে কিশোরগঞ্জে এক পুলিশ কনস্টেবলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত আবু বক্কর সিদ্দীক কিশোরগঞ্জের বিচারিক হাকিমের আদালতে কর্মরত ছিলেন। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল গ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সিদ্দীককে আটক করা হয়। অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "মাদকবিরোধী অভিযানের সময় সিদ্দীককে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তার কাছে ৫০ গ্রাম গাঁজাও পাওয়া গেছে।" এরপর সিদ্দীককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে হাকিম আবু তাহের সাঈদ তাৎক্ষণিকভাবে মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.