২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আট যুগ্মসচিব পদে রদবদল

জনপ্রশাসনের আটজন যুগ্মসচিব এবং মাঠ প্রশাসনের তিনজন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের আটজন যুগ্মসচিব এবং মাঠ প্রশাসনের তিনজন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য কমলেশ কুমার দাসকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওই পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন ওএসডি ফজলে ওয়াহিদ খন্দকার। 'বিদ্যালয় বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে'র প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে মনোজ মোহন মিত্রকে। রাজউকের সদস্য আবু বকর সিকদারকে 'চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পে'র প্রকল্প পরিচালক করা হয়েছে। এছাড়া রাজউকের পরিচালক শেখ আব্দুল মান্নানকে একই দপ্তরের সদস্য পদে প্রেষণে নিযুক্ত করা হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক নাজমা বেগমকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য করা হয়েছে। ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএমইটির পরিচালক মাফরূহা সুলতানাকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইকবাল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) মধ্যে নওগাঁর শাহজাহান আলীকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। পঞ্চগড়ের এডিসি নজরুল ইসলামকে প্রত্যাহারের পর পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে সংস্থাপন মন্ত্রণালয়ে। চাঁদপুর হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. একেএম ওয়ালিউল্লাহকে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৩৫ ঘ.