হবিগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে ঢাকার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বড়গাঁও এলাকা থেকে আবুল কালাম আজাদের (৩৫) লাশ উদ্ধার করা হয়। তিনি ঢাকা রয়েল ভিশন প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালুহালি গ্রামে।
নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ওসি সাজিদুর রহমান সাংবাদিকদের জানান, সকালে গ্রামবাসী বড়গাঁও সেতুর কাছে গলায় গামছা পেঁচানো একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ওসি জানান, প্যান্টের পকেটে পরিচয়পত্র পেয়ে আজাদের পরিবারকে খবর জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩৭ ঘ.
bdnews24