ঢাকা এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গার দখল ও দূষণ রোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থায় দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) একটি প্রতিনিধি দল সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের সঙ্গে দেখা করলে তিনি এ কথা জানান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাপা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অধ্যাপক মোজাফফর আহমদ।
পরিবেশ রক্ষায় সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান নৌমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২৩২৭ ঘ.
bdnews24