২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসীর হাতে আটক এক ডাকাত গণপিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসীর হাতে আটক এক ডাকাত গণপিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ রূপগঞ্জ উপজেলার মাঝিনা নদীর তীর থেকে অজ্ঞাত ওই ডাকাতের মৃতদেহ উদ্ধার করে। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১২/১৫ জনের একদল ডাকাত রূপগঞ্জের পূর্বগ্রাম এলাকায় হানা দেয়। গ্রামবাসী টের পেয়ে একজোট হয়ে ডাকাতদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। বিক্ষুদ্ধ গ্রামবাসী ওই ডাকাতকে গণপিটুনি দেয় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৮২৫ ঘ.