ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দুন্নেসা দারুল কুরআন মাদ্রাসা থেকে সোমবার সন্ধ্যায় পাঁচটি বোমাসহ আট ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের নাম জানাতে পারেনি।
সদর থানার ওসি শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, হরতালে নাশকতা সৃষ্টির জন্য সদর উপজেলার কাজীপাড়ার এ মাদ্রাসার ছাত্ররা বোমগুলো সংগ্রহ করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৮ ঘ.
bdnews24