২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর সিডিএ আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর সিডিএ আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক আলাউদ্দিন (২২) ভোলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারে নি পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল ফয়েজ আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আলাউদ্দিন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার এক নম্বর রোডে একটি ভবনে ষষ্ঠ তলায় কাজ করার সময় পা পিছলে নিচে পড়েন।" দুপুর সাড়ে ১২ টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক নিয়ে আসে তার কয়েকজন সহকর্মী। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/২২২৩ ঘ.